Go Back   Bangladesh.com Discussion Forum > Culture > Language


Bengali - English translator

Reply
 
LinkBack Thread Tools Rate Thread Display Modes
  #1 (permalink)  
Old 29th May 2009, 15:20
KosovarMuslim KosovarMuslim is offline
Registered User
 
Join Date: May 2009
Posts: 2
Bengali - English translator

Hi,
My name is Muhamed. I am from Kosova. I have a quick question...
Since google fails to add Bengali into the list of languages that can be translated, does anyone have any program that can help me out or translate this for me?
Thanks in advance

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব, হিমালয়সহ মেরু অঞ্চলে বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট হুমকি, নরওয়ের ট্রমসোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সামপ্রতিক আন্তর্জাতিক সম্মেলন, রোহিঙ্গা শরণার্থী ইস্যু, জনশক্তি রপ্তানি, কসোভোর স্বীকৃতি সন্ত্রাসবাদ ও মানবাধিকারসহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন নরওয়েতে গত সপ্তাহে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে আন্তর্জাতিক সমপ্রদায় বাংলাদেশের ন্যায় নিম্নউচ্চতার দেশসমূহের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন হিমালয়ের হিমবাহ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের জন্য হুমকির সৃষ্টি হয়েছে। বিগত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে অসংখ্য প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা যেসব ক্ষেত্রে প্রয়োজন তা তুলে ধরেন।

ডা. দীপু মনি বলেন বর্তমান সরকার মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং ইতোমধ্যেই পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকান্ড রোধে সরকার সজাগ রয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। যুদ্ধাপরাধাীদের বিচার সময়ের দাবি। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি অসমাপ্ত ইস্যুর নিস্পত্তি করা হবে। তিনি বলেন অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি অপরাধ প্রবণতা বৃদ্ধি করে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপ হয়েছে। তিনি বলেন কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেয়ার ব্যাপারে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন। ইতোমধ্যেই সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত কসোভোকে স্বীকৃতি দিয়েছে।
Reply With Quote
Reply

Thread Tools
Display Modes Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is Off
HTML code is Off
Trackbacks are On
Pingbacks are On
Refbacks are On



All times are GMT +1. The time now is 23:02.


Powered by vBulletin® Version 3.7.6
Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
Content Relevant URLs by vBSEO 3.0.0 RC4 © 2006, Crawlability, Inc.